সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের দাম না বাড়ানোর দাবি
দেশীয় সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করাসহ ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম।