• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘বই প্রকাশের আগে পুলিশের পাণ্ডুলিপি যাচাইয়ের অনুরোধ হাস্যকর’

সময় ডট নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:১০ পিএম

বইমেলায় অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বই প্রকাশের আগে ডিএমপির পাণ্ডুলিপি যাচাইয়ের অনুরোধকে হাস্যকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বইমেলায় অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বই প্রকাশের আগে ডিএমপির পাণ্ডুলিপি যাচাইয়ের অনুরোধকে হাস্যকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী আয়োজনে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ফারুকী বলেন, কোনো একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেয়া উচিত। এবার না পারা গেলেও আগামীবার দেয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। এটা আমাদের সরকারি নীতিমালার আশপাশেই নেই।

সংস্কার কমিটি গঠনের মাধ্যমে তারুণ্যের চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর কথাও জানান ফারুকী। 

এ প্রসঙ্গে ফারুকী বলেন, বাংলা একাডেমি, এর পরিচালন প্রক্রিয়া, এর নীতিমালা এমনকি এর পুরস্কার প্রদানের স্বচ্ছতা কীভাবে আসবে, ৩০ জন ফেলোর মধ্যে যেন বিষয়টি বন্দি না থাকে এটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব।