• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

গাজায় ‘নরকের দরজা’ খুলে দেয়ার হুমকি নেতানিয়াহুর

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫৮ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৬ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি ‘সাধারণ কৌশল’ রয়েছে।

চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমেছে: সেনা সদর

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫১ পিএম

সেনাবহিনীর কর্মতৎপরতায় সারা দেশে চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। শুধু মব জাস্টিস নয়, যে কোনো ধরনের চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে।

‘সরাসরি আর কাউকে এনআইডির তথ্য দেওয়া হবে না’

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৮ পিএম

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য আর কাউকে সরাসরি দেওয়া হবে না বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর বলেন, আগে ব্যক্তির নাম ও জন্মতারিখ দেওয়ার পর চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কাছে এনআইডির তথ্যগুলো চলে যেত, এরপর তারা যাচাই করতেন।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবো না: ফারুক

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৮ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, বিএনপিকে অবমূল্যায়ন করবেন না। বিএনপির ধৈর্যের বাঁধ এখনও ভাঙেনি।

মসজিদ-অফিসে ২৫ ডিগ্রি সেলসিয়াসে এসি ব্যবহারের নির্দেশনা

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২০ পিএম

বিদ্যুৎ সংকট মোকাবিলায় আসন্ন রমজানে সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার ২৫ ডিগ্রি রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১২ পিএম

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে অবৈধভাবে শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের নামে মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে নগরীর প্রধান সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা বিক্ষোভ করে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক।

মাসিক ১৫ ও ২০ হাজার টাকা ভাতা পাবেন ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:০০ পিএম

স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫৯ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হচ্ছে ম্যাচটি কোথাও লাইভ সম্প্রচার হচ্ছে না।

মিসরে ভবন ধসে নিহত ১০

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫৬ পিএম

মিসরের রাজধানী কায়রোতে ভবন ধসে অন্তত ১০ জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কায়রোর কেরদাসা এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।

কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫৪ পিএম

২৪ বছর বয়সী কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ অভিনেত্রীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার তদন্তে রয়েছে পুলিশ তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।