• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

ফেব্রুয়ারি মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪৬ পিএম

ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গতকাল (রোববার) পর্যন্ত খবর হলো, ক্লাস থ্রি পর্যন্ত বইগুলোর ৮৫ ভাগের ওপরে মাঠে চলে গেছে।

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২২-২৩ ফেব্রুয়ারি

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪৬ পিএম

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) আগামী ২২ ফেব্রুয়ারি ইউল্যাব ক্যাম্পাস ও ২৩ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স-এ অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪০ পিএম

আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালতের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এই মামলার সব আসামিকে খালাস দেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে: সৌদি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে পৌঁছেছেন। ইউক্রেন ও রাশিয়ার প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে তিনি রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন।

বর্তমানে দেশের অর্থনীতি-ভাবমূর্তি উভয়ই ভালো: অর্থ উপদেষ্টা

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৪ পিএম

বর্তমানে দেশের বাইরে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও ভাবমূর্তি উভয়ের অবস্থাই মোটামুটি ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, রেমিট্যান্স ভালো।

ওটিটি ছিল সোনার ডিমের মতো : কিরণ রাও

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৪ পিএম

বলিউড পরিচালক কিরণ রাও ‘লাপাতা লেডিজ’, ‘ধোবি ঘাট’-এর মত একের পর এক দর্শকের মন ছুঁয়ে যাওয়া সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন। এবার ওটিটি-তে মুক্তি পাওয়া সিনেমা, সিরিজ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন।

গণঅভ্যুত্থানে আহতদের শাহবাগ অবরোধ

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই বিপ্লবে আহতরা। তাদের দাবির মধ্যে রয়েছে- আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখর তিস্তা পাড়, জড়ো হচ্ছে মানুষ

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৫৯ পিএম

‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ এই স্লোগানে মুখর হচ্ছে লালমনিরহাটের তিস্তা পাড় এলাকা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা এ কর্মসূচির ডাক দিয়েছে।

শুধু তৌহিদী নয়, সব জনতাই সমস্যা ক্রিয়েট করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৪৫ পিএম

শুধু তৌহিদী জনতা নয়, সব জনতাই সমস্যা তৈরি করছে, তবে সব জনতাকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোস্ট গার্ড আমাদের নদীপথ ও সমুদ্রের উপকূলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের।

চলতি সপ্তাহেই যাত্রা শুরু করবে জুলাই অধিদপ্তর: ফারুক-ই-আজম

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৯ পিএম

চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে জুলাই অধিদপ্তর বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, জুলাই অধিদপ্তরের কাজ শেষ পর্যায়ে। অধিদপ্তর হওয়ার একটা নীতিমালাও হয়েছে। সেটা চূড়ান্ত পর্যায়ে।