• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

‘সামুদ্রিক রুটে দুর্বলতার কারণে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকির’

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১০ এএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব‌লে‌ছেন, ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর জন্য একটি স্থিতিশীল এবং উন্নত ভবিষ্যত নিশ্চিতে সম্ভাব্য সমস্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগগুলো খুঁজে বের করা অপরিহার্য।

ঈ‌দ উপলক্ষ্যে ১৯ মার্চ নতুন নোট বি‌নিময় শুরু

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৫৮ এএম

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকগুলোর মাধ‌্যমে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে গেছে: তারেক রহমান

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:০৭ পিএম

আওয়ামী লীগ দেশের অর্থনীতি, শিক্ষা, উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রহসন করেছে আওয়ামী লীগ। বিরোধী দলের প্রতি দমন-পীড়ন, মিথ্যা মামলা ও নেতা-কর্মীদের গুম-খুন করা হয়েছে।

মাথাব্যথা দূর করতে পুদিনা পাতার ব্যবহার

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৫৩ পিএম

মানসিক চাপ, পানিশূন্যতা, ঘুমের অভাব বা অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যার কারণেই হোক না কেন, মাথাব্যথা যে কাউকে দুর্বল করে দিতে পারে। যদিও কিছু ওষুধ দ্রুত উপশম দেয়, তবুও অনেকেই সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে প্রাকৃতিক প্রতিকার খোঁজেন। জনপ্রিয়তা অর্জনকারী এমন একটি প্রাকৃতিক সমাধান হলো পুদিনা পাতা।

সোনা চোরাচালান রোধে নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন এনবিআর চেয়ারম্যান

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪৪ পিএম

সোনা চোরাচালান রোধে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, এটা দেশের মানুষের জন্য, কারও জন্য ভালো নয়। তাহলে এ খারাপ কাজটা আমরা কেন কন্টিনিউ করছি।

‘শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে’

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪২ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। উপদেষ্টা বলেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে বিএ পাস, আর কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে।

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই’

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২৮ পিএম

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫ বছর আমরা ভয়ংকর সময় পার করেছি। একটা পাথর আমাদের বুকে ছিল। সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফুটবল-ক্রিকেটসহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের এক নম্বর বিবেচ্য বিষয়: প্রধান উপদেষ্টা

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২৩ পিএম

প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যেহেতু এমন পরিস্থিতিতে এসেছি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণে অগ্রসর হলাম, কি করণীয়—এটা এক নম্বর বিবেচ্য বিষয়। আইন-শৃঙ্খলায় আমরা যেন বিফল না হই। কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জিত হতে বা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পর যেন এটা বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে।

অবশেষে সাবিনাদের বিদ্রোহ প্রত্যাহারের সিদ্ধান্ত

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৭ পিএম

অবশেষে বিদ্রোহ প্রত্যাহার করে জাতীয় দলে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা। প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে চলমান বিদ্রোহ থেকে সরে এসেছেন সাবিনা খাতুনসহ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ১৮ ফুটবলার। দুই সপ্তাহ পর বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনা করে বিদ্রোহের ইতি টেনেছেন সাবিনা খাতুনরা।

বাংলাদেশকে বিপজ্জনক বর্জ্যের ভাগাড় হতে দেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫৪ পিএম

বাংলাদেশকে বিপজ্জনক বর্জ্যের ভাগাড়ে পরিণত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ উপদেষ্টা বলেন, জরুরি সংস্কার না হলে বাংলাদেশ বিপজ্জনক বর্জ্যের বিশ্বব্যাপী ভাগাড়ে পরিণত হবে।নবজীবনের বিনিময়ে এ শিল্প চলতে পারে না। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, জোয়ারভাটা অঞ্চলে জাহাজ ভাঙার কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং এ সিদ্ধান্তকে জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করতে হবে।