• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সময় ডট নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:১২ পিএম

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে অবৈধভাবে শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের নামে মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে নগরীর প্রধান সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা বিক্ষোভ করে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক।

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে অবৈধভাবে শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের নামে মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে নগরীর প্রধান সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা বিক্ষোভ করে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক। এ সময় সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম ও সদর থানা পুলিশ। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর দেড়টায় অবরোধ তুলে নিয়ে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।