সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হবে।
‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হবে।
আগামী ৩ কার্য দিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন করা না হলে মেট্রোরেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।
ডিএনসিসির উন্নয়ন কার্যক্রমে গণতান্ত্রিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নব নিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, স্থানীয় জনসাধারণের এবং সব অংশীজনদের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে।
'নন-ক্যাডার বিধিমালা ২০২৩' সংশোধনের বিষয়ে কমিশন নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত পিএসসির পূর্ণ কমিশন সভায় এ বিধি চূড়ান্ত করা হয়।
ফেনীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয় নির্মাণ শ্রমিকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ছাগলনাইয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। এ ঘটনায় আরও অন্তত ছয়-সাতজন আহত হয়েছেন।
সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে চলতি ফেব্রুয়ারি মাসের ১৭ দিনেই চতুর্থবারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আইপিএলের ২০২৫ আসরের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনসে। আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন দলটি এবার ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলবে ২২ মার্চ। ফাইনালে যেতে পারলে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে রিংকু সিংরা। ফাইনাল হবে ২৫ মে।
বিগত ১৫ বছরে ভারতের কাছ থেকে তিস্তার একফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাধ দিয়েছে।
আসন্ন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সুযোগ সন্ধানীরা যেন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।