‘নির্বাচনে দায়িত্ব পালনে ডিসিদের কোনো অসুবিধা হবে না’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এবারে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন। নির্বাচনে দায়িত্ব পালন করতে কোনো অসুবিধা আপনাদের হবে না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এবারে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন। নির্বাচনে দায়িত্ব পালন করতে কোনো অসুবিধা আপনাদের হবে না।
কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির ‘স্মরণকালের সেরা’ মহাসমাবেশ। মহাসমাবেশে যোগ দিতে ইতোমধ্যে যশোরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমরা আন্দোলনরত সহকারী শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল।
দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব লেভেল থেকে দুর্নীতি কমিয়ে আনতে হবে। এজন্যে সবার (ডিসি) সহযোগিতা চেয়েছি।
আগামী ঈদুল ফিতরের পরে সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই তথ্য জানালেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের আবেগকে উপলব্ধি করতে হবে। অথচ এ সরকার গত ৬ মাসে সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনার দায়িত্ব পালনের বার্তা জনগণকে দিতে পারেনি।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। দুই দেশের স্বার্থের ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সারাদেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের (ডিসি) অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। এমনকি অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রা শুরু করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। এ পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন।