একদিন নাহিদ ইসলাম হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নতুন দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী। তার বয়স মাত্র ২৬ বছর কিন্তু ইতোমধ্যেই তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও লিখেছেন, দেশের রাজনীতিতে তিনি আরও কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সৃষ্টিকর্তা জানেন, একদিন তিনি (নাহিদ) হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।