• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ১৬৮ বছরের পুরোনো মসজিদ

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৫৩ পিএম

ভারতের উত্তরপ্রদেশে ১৬৮ বছরের পুরোনো একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে রাজ্যটির ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। র‍্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের জন্য প্রায় পৌনে দুইশো বছরের পুরোনো এই মসজিদটি ভাঙা হয়েছে বলে জানানো হয়েছে।

যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে উপদেষ্টা পরিষদ

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৪৬ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. ইউনূসের নেতৃত্বে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। তবে কী কারণে হঠাৎ এ বৈঠক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নোমান গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন যোদ্ধা ছিলেন : তারেক রহমান

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৪২ পিএম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

চাপ সৃষ্টি করতে নয়, বিচারকাজ দেখতে এসেছি : গোলাম পরওয়ার

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০১:০৫ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিল বিভাগে ন্যায়বিচার পাবেন বলে আমরা প্রত্যাশা করি।

ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে আনা হচ্ছে : প্রেস সচিব

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫৬ পিএম

ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

ইউক্রেনের ন্যাটো সদস্যপদের ফের বাতিল করল যুক্তরাষ্ট্র

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৪০ পিএম

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা ফের বাতিল করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের বিনিময়ে ক্ষমতা ছাড়তে প্রস্তুত বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রাত প্রস্তাব দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করা হলো।

বর্ষসেরা অপারেটর গ্রামীণফোন

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১২:২১ পিএম

ডিজিটাল অন্তর্ভুক্তিকে অসামান্য অবদান এবং অনন্য টেলিযোগাযোগ সেবা প্রদান করায় সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ড ২০২৫-এ দুটি পুরস্কার জিতেছে গ্রামীণফোন। পুরস্কার দুটি হচ্ছে ইএসজি ইনিশিয়েটিভ অব দ্যা ইয়ার - বাংলাদেশ ও মোবাইল অপারেটর অব দ্যা ইয়ার – বাংলাদেশ।

বাংলাদেশ পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ : ড. ইউনূস

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১১:৪৪ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে রাশিয়ার পাশে যুক্তরাষ্ট্র

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১১:৪০ এএম

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ ৩ বছর পূর্ণ হতে চলেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে এবং জাতিসংঘে দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

আগামী নির্বাচন ডিসেম্বরেই হতে হবে : খন্দকার মোশাররফ

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১১:৩১ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন সময়মতো হতে হবে। ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে।