• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন রাচিন রবীন্দ্র

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১১:২৫ এএম

গতকাল টাইগারদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র। সেই সঙ্গে ভেঙেছেন ২৬ বছর আগে গড়া শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড। নিজ দেশের ইতিহাসেও একাধিক রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি।

জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি শুরু

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১১:১৯ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

অভিযান পরিচালনায় গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১১:১৬ এএম

চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় আমরা কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় : পররাষ্ট্র উপদেষ্টা

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১৭ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের পাল্টা জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। আশপাশ থেকে দু’চারজন কি বলল, না বলল সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি।

আজ সন্ধ্যা থেকেই গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং : প্রেস সচিব

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:১৩ পিএম

আজ সন্ধ্যা থেকে ঢাকা শহরসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:১১ পিএম

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে ২ মাস ১০ দিনের লম্বা ছুটি থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:০১ পিএম

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে গুলি করার ঘটনাকে ছোটখাটো ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটছে। গতকালও ঘটল। তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কি করা যায় এটা নিয়ে আলোচনা করছি। আমরা চাই না এ ধরনের একটা ঘটনাও ঘটুক। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলেও দাবি করেন তিনি।

কিডনি রোগে ভুগছেন অসুস্থ পোপ ফ্রান্সিস

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১১ পিএম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো ‘ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন। এছাড়া রক্ত পরীক্ষায় দেখা গেছে, তিনি ‘প্রাথমিক কিডনি বিকল’ রোগে ভুগছেন।

‘অযাচিত বিতর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই’

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০৬ পিএম

অযাচিত বিতর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক-বিতর্ক হবে এটা রাজনীতির একটি অংশ।

শান্তর ফিফটি, মুশফিক-হৃদয়কে হারিয়ে বিপদে বাংলাদেশ

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০৩ পিএম

তানজিদ তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই নেন অধিনায়ক। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফলই হয়েছেন শান্ত। ইতোমধ্যেই পেয়েছেন ফিফটির দেখা। ৭১ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।