• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমরা প্রতিযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছি’

২৫ জানুয়ারী,২০২৫ ০৬:২১ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমরা প্রতিযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (২৫ জানুয়ারি) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে আয়োজিত “পাওয়ার অ্যান্ড এনার্জি সিনারিও ইন বাংলাদেশ: এনসিওরিং এনার্জি সিকিউরিটি ফল ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনারে এ কথা জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।

শহীদ পরিবারকে আর্থিক সহায়তা শুরু ফেব্রুয়ারিতে: উপদেষ্টা নাহিদ

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:৫৭ পিএম

আগামী মাসের শুরুতেই পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শনিবার (২৫ জানুয়ারী) সকালে রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন উপদেষ্টা নাহিদ ।

৪ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:৪৫ পিএম

দাভোসে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শিকার সমন্বয়করা

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:৩৬ পিএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে।

ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে: সারজিস

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:৩১ পিএম

ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফেব্রুয়ারিতে ওমানে হতে পারে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:০৫ পিএম

ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। স্থানীয় এক কূটনীতিক এ তথ্য জানায়। তিনি বলেন, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে।

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম

২৫ জানুয়ারী,২০২৫ ০৪:০৭ পিএম

বাংলাদেশবিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।

এক ঘণ্টা বন্ধ থাকার পর পল্লবী-মতিঝিল অংশে মেট্রোরেল চালু

২৫ জানুয়ারী,২০২৫ ০৩:৩৭ পিএম

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিট থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় মেট্রোরেল সেবা। এরপর সোয়া ২টায় আংশিক ট্রেন চলাচল শুরু হয়।

সুইজারল্যান্ড সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

২৫ জানুয়ারী,২০২৫ ০৩:০৯ পিএম

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে সুইজারল্যান্ড ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৯:৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি গোলাম কুদ্দুস মারা গেছেন

২৫ জানুয়ারী,২০২৫ ০২:১৪ পিএম

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।