• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

‘চোরাচালানের কারণে উত্তরবঙ্গের চা নিয়ে যুদ্ধ হচ্ছে’

২৮ জানুয়ারী,২০২৫ ০৫:৪৯ পিএম

কিন্তু পাতা তো ফ্যাক্টরিতে ঢুকছে আর চাও উৎপাদন হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেউ এখান থেকে ট্রাকে পাঠাচ্ছেন এবং এটা অকশন সেন্টারে না গিয়ে অন্য জায়গায় যাচ্ছে।

ফেব্রুয়ারিতেই বকেয়া বেতন পাবেন বেক্সিমকোর কর্মীরা: শ্রম উপদেষ্টা

২৮ জানুয়ারী,২০২৫ ০৫:৪৩ পিএম

বেক্সিমকোর দুটি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন।

দাবি পূরণের আশ্বাসে সাত কলেজের আন্দোলন প্রত্যাহার

২৮ জানুয়ারী,২০২৫ ০৫:৩৭ পিএম

সব দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে পুরো বিষয়ের জন্য উপ-উপাচার্যকে দায়ী করছেন শিক্ষার্থীরা।

বন সংরক্ষণে মার্চের মধ্যেই অ্যাকশন প্ল্যান: পরিবেশ উপদেষ্টা

২৮ জানুয়ারী,২০২৫ ০৫:১৬ পিএম

বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে মার্চের মধ্যে বিভিন্ন অ্যাকশন প্ল্যান পরিকল্পনা করা হবে বলে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরায় ৪ হাজার অগ্নিকাণ্ড

২৮ জানুয়ারী,২০২৫ ০৩:১৩ পিএম

২০২৪ সালে সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই হিসেবে দিনে গড়ে ৭৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৩৪১ জন ও নিহত ১৪০ জন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার

২৮ জানুয়ারী,২০২৫ ০৩:০৫ পিএম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে এবার মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারী দুই পক্ষের তিন পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার (৩১ জানুয়ারি)। শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার।

ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পে‌লেন সৌদি রাষ্ট্রদূত

২৮ জানুয়ারী,২০২৫ ১২:৫২ পিএম

বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পে‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখায় রাষ্ট্রদূত‌কে এ পুরস্কার দেওয়া হ‌য়। মঙ্গলবার (২৮ জানুয়া‌রি) রাজধানীর ফরেন সা‌র্ভিস একাডে‌মিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সৌদির রাষ্ট্রদূতের হা‌তে পুরস্কার তু‌লে দেন পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন। এ সময় পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন উপ‌স্থিত ছি‌লেন।

যাত্রীদের জিম্মি করে স্টাফদের কর্মসূচি দুঃখজনক : রেলপথ উপদেষ্টা

২৮ জানুয়ারী,২০২৫ ১১:৫৭ এএম

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ট্রেন চলাচল বন্ধের পর সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছে। মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করব এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি দাওয়া নিয়ে আলোচনা করব।

কমলাপুর স্টেশনে রেলপথ উপদেষ্টা ও সচিব

২৮ জানুয়ারী,২০২৫ ১১:১৭ এএম

রানিং স্টাফদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পর যাত্রীদের মুখোমুখি হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল দশটায় তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত রয়েছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

‘আপা কিন্তু টুক করে ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন’

২৭ জানুয়ারী,২০২৫ ০৭:৪৭ পিএম

আপা (শেখ হাসিনা) কিন্তু টুক করে ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আপা কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছেন। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় আসতে হবে।