• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিজিএমইএ’র সাবেক সভাপতি গোলাম কুদ্দুস মারা গেছেন

সময় ডট নিউজ ডেস্ক ২৫ জানুয়ারী, ২০২৫ ০২:১৪ পিএম

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’এর সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার জোহর নামাজের পর গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব কুমিল্লার মিয়ার বাজারে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মোস্তফা গোলাম কুদ্দুস সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশের পোশ শিল্পের অন্যতম পথিকৃৎ মোস্তফা গোলাম কুদ্দুস। তিনি পোশাক খাতের একজন অবিসংবাদিত নেতা। পোশাক শিল্পের আজকের অবস্থানের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি।