প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন বিদেশগামী কর্মীরা
কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনে নামা বিদেশগামী কর্মীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন।
কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনে নামা বিদেশগামী কর্মীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন।
জেনেভাভিত্তিক অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে।
‘খোয়াজ খিজিরের সিন্দুক’ ও ‘বখতিয়ার খানের সাইকেল’ খ্যাত কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম সুমন আর নেই।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এসময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে বলে সাংবাদিকদের জানিয়েছে এনবিআর।
পুলিশ বাহিনীসহ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর মূল পোশাকই পরিধান করবে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা। আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চারজন ও পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তাসহ ২০ জনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২ বাংলাদেশি ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের পাচারে জড়িত থাকার অভিযোগে তিন দালালকেও আটক করা হয়।
নাটোরের লালপুরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, যারা দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না।