• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে: সারজিস

সময় ডট নিউজ ডেস্ক ২৫ জানুয়ারী, ২০২৫ ০৫:৩১ পিএম

ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে। গণতন্ত্রের পথ সুগম করতে আমরা ঐক্যবদ্ধ।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব সেল পরিচালনা করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে বাংলাদেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজব এখন কেবল বিনোদনের খোরাক।গুজবে বিভ্রান্ত না হয়ে তরুণ প্রজন্মকে তাদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নারীরা সামনের সারিতে ছিল এবং আগামীতেও থাকবে। মেয়ে-ছেলে নির্বিশেষে সবাইকে তাদের জায়গা থেকে কাজ করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছি।