• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ফেব্রুয়ারিতে ওমানে হতে পারে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক

সময় ডট নিউজ ডেস্ক ২৫ জানুয়ারী, ২০২৫ ০৫:০৫ পিএম

ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। স্থানীয় এক কূটনীতিক এ তথ্য জানায়। তিনি বলেন, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে।

ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে।

স্থানীয় এক কূটনীতিক এ তথ্য জানায়। 

তিনি বলেন, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে। এটি অষ্টম কনফারেন্স। সেখানে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। কনফারেন্সের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বসার সম্ভবনা রয়েছে। উভয়পক্ষ এ বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। এ নিয়ে উভয়পক্ষ কাজ করছে।

তৌহিদ-জয়শঙ্করের বৈঠকে কোন বিষয়গুলো আলোচনা হতে পারে জানতে চাইলে এ কূটনীতিক বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুদেশের সম্পর্কে কিছুটা অবনতি হয়, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রথম বৈঠক করেছিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করে গেছেন।