• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

মার্কিন কোম্পানির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি

২৫ জানুয়ারী,২০২৫ ০১:৩৭ পিএম

দেশে বছরে ৫০ লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন-বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোবাংলার কাছে এ গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

২৫ জানুয়ারী,২০২৫ ০১:১২ পিএম

মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

'৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

২৪ জানুয়ারী,২০২৫ ১১:১২ পিএম

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে।

বেক্সিমকোর অস্তিত্বহীন ১৬ কোম্পানির বিপরীতে ঋণ ১২ হাজার কোটি

২৩ জানুয়ারী,২০২৫ ০৭:১০ পিএম

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৩২টি ফ্যাক্টরির মধ্যে ১৬টির কোনো অস্তিত্ব নেই। এই ১৬ কোম্পানির বিপরীতে ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

‌‘উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে’

২৩ জানুয়ারী,২০২৫ ০৬:৫০ পিএম

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুলের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত: নাহিদ

২৩ জানুয়ারী,২০২৫ ০৬:১৩ পিএম

বিএনপি মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়: প্রেস সচিব

২৩ জানুয়ারী,২০২৫ ০৪:৫৯ পিএম

বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‌দাভোসে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডি, সিইও’রা আসেন।

শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

২৩ জানুয়ারী,২০২৫ ০৪:২৮ পিএম

আগামী কয়েকদিনে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।

দুই ট্রাকভর্তি বিনামূল্যের বই জব্দ, আটক ২

২৩ জানুয়ারী,২০২৫ ০২:৫৪ পিএম

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটকসহ দুই ট্রাক বই জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে বইগুলো জব্দ ও তাদের আটক করা হয়।

জুলাই-আগস্টের সহিংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে

২৩ জানুয়ারী,২০২৫ ০১:৫১ পিএম

জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই-আগস্টে আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।