• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিশ্ব সংবাদ ট্যাগ

ঘোড়ায় চেপে স্পেন থেকে পবিত্র হজ পালনের পথে তিনবন্ধু

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৯ পিএম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্পেন থেকে তিন বন্ধু ঘোড়ায় চড়ে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন। স্পেন থেকে পবিত্র নগরী মক্কা পর্যন্ত ৮ হাজার কিলোমিটারের দীর্ঘ এই রাস্তা তারা ঘোড়ার পিঠে চেপেই পাড়ি দিচ্ছেন।

আফগানিস্তানে প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে নিহত ২৯

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:২২ এএম

আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ কান্দাহার এবং ফারায় প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে নিহত হয়েছেন ২৯ জন এবং আহত হয়েছেন আরও ৬ জন। দুই প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের বারাতে জানা গেছে এ তথ্য।

নিষেধাজ্ঞার মুখে নতি স্বীকার করবে না ইরান

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৪৮ এএম

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রত্যাখানের বিষয়টি জানিয়েছেন তিনি।

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:২৯ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দারা প্রদেশের একটি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইউক্রেনে দখল করা ভূমির খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:০১ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত, যার মধ্যে রাশিয়া-অধিকৃত ইউক্রেনের খনিজও অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়ার ‘নতুন অঞ্চলগুলোতে’ খনিজ আহরণের বিষয়ে।

রাজনীতির মাঠে ওজিল

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৫ পিএম

ফুটবল মাঠে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের পর এবার রাজনীতির মঞ্চে নাম লেখালেন মেসুত ওজিল। তবে নিজের জন্মভূমি জার্মানি নয়, তুরস্কের রাজনীতিতে সক্রিয় হলেন এই তারকা ফুটবলার। দেশটির ক্ষমতাসীন দল একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

শান্তি চুক্তি মানে আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রো

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩২ পিএম

যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা অবশ্যই বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, এই শান্তি চুক্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয়, কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি চুক্তি হওয়া উচিত নয়।

দ. কোরিয়ায় নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৯ পিএম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৯ মিনিটের দিকে সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের আনসিয়াংয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

কঙ্গোতে ভয়াবহ সংঘাতে নিহত ৭ হাজার

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৫৬ পিএম

কঙ্গোতে (ডিআর কঙ্গো) ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে সংঘাতে প্রাণ হারিয়েছেন তারা। নিহতদের মধ্যে ‘বিশাল সংখ্যক মানুষ’ বেসামরিক নাগরিক।

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ১৬৮ বছরের পুরোনো মসজিদ

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৫৩ পিএম

ভারতের উত্তরপ্রদেশে ১৬৮ বছরের পুরোনো একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে রাজ্যটির ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। র‍্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের জন্য প্রায় পৌনে দুইশো বছরের পুরোনো এই মসজিদটি ভাঙা হয়েছে বলে জানানো হয়েছে।