যুদ্ধ বন্ধের শর্তে সব জিম্মিকে মুক্তির প্রস্তাব দিয়েছে গাজা গোষ্ঠী
গাজা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে সব জিম্মিকে একসঙ্গে মুক্তির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
গাজা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে সব জিম্মিকে একসঙ্গে মুক্তির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
পাকিস্তানের বেলুচিস্তানে লাহোরগামী একটি বাসে সন্ত্রাসী হামলায় অন্তত সাত যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাতে বাস থেকে নামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় আসন্ন পবিত্র রমজান মাসে মুসলমান কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা আগে ছুটি পাবেন। এমনটাই জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৬ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮ হাজার ৩০০ জনে পৌঁছে গেছে।
অন অ্যারাইভাল ভিসা ইস্যুর জন্য পাক আইডি নামের একটি নতুন অ্যাপ চালু করেছে পাকিস্তান। বিভিন্ন দেশের নাগরিকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। মূলত পাকিস্তানে ভ্রমণ সহজ ও সুবিধাজনক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে আধা-সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। গত তিনদিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় একাধিক গ্রামে আধা-সামরিক বাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
আগামী ঈদুল ফিতরের পরে সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই তথ্য জানালেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই।
উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৬ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি ‘সাধারণ কৌশল’ রয়েছে।
মিসরের রাজধানী কায়রোতে ভবন ধসে অন্তত ১০ জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কায়রোর কেরদাসা এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।