টসে হার ভারত, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে একদিনের আন্তর্জাতিকে সব টস হেরেছেন রোহিত। প্রতি ম্যাচের মত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও টস হেরেছেন তিনি। ওয়ানডেতে এ নিয়ে টানা ১২ বার টসে হারলেন রোহিত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ। এই ম্যাচেই টানা তৃতীয়বার ফাইনালে উঠা ভারত চাইবে শিরোপা পুনরুদ্ধার করতে, অন্যদিকে ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের অপেক্ষা ঘোচানোর লক্ষ্য কিউইদের।