• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খেলা ট্যাগ

চ্যাম্পিয়ন্স লিগে এক দিনে তিন হ্যাটট্রিক

৩০ জানুয়ারী,২০২৫ ১২:৩৪ পিএম

নতুন নিয়মে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের অষ্টম রাউন্ডে একই দিনে একই সময়ে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী ৩৬ দল। একই সময়ে ইউরোপজুড়ে ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ১৮ ম্যাচে মোট তিনজন খেলোয়াড় হ্যাটট্রিক করে রাতটা নিজেদের কড়ে নিয়েছেন। তাদের হ্যাটট্রিকে দলও জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। বুধবার (২৯ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাউন্ডের খেলায় হ্যাটট্রিক করেছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ।

৪ বাস্কেটবল খেলোয়াড়ের অনার্স বিনা বেতনে

২৯ জানুয়ারী,২০২৫ ০৪:০২ পিএম

সত্তর-আশির দশকে বাংলাদেশেও বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবলের জনপ্রিয়তা থাকলেও এখন অবশ্য অনেকটা অস্তিত্বের সংকটে। নভেম্বরের মাঝামাঝি দায়িত্ব নেওয়া অ্যাডহক কমিটি খেলার পাশাপাশি শিক্ষাকেও জোর দিয়েছে। গতকাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (এআইইউবি) এর সঙ্গে বাস্কেটবল ফেডারেশনের তিন বছরের একটি চুক্তি হয়েছে।

টেস্টে ১০ হাজারের এলিট ক্লাবে স্মিথ

২৯ জানুয়ারী,২০২৫ ০২:০১ পিএম

টেস্ট ক্রিকেটে ১০ হাজারের এলিট ক্লাবে নাম লেখালেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রান স্পর্শ করলেন এই ব্যাটার। তবে এক দিক থেকে পন্টিংদের ছাড়িয়ে গেছেন স্মিথ। মাত্র ২০৫ ইনিংসেই দশ হাজার রান করেছেন তিনি, ইনিংসের হিসেবে যা অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম। রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ’র পর দশ হাজার রান স্পর্শ করেন তিনি।

ফুটবলের উন্নয়নে সহযোগিতা করতে চায় ব্রাজিল : আমীর খসরু

২৮ জানুয়ারী,২০২৫ ০১:৩৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। দুপুর সোয়া ১২টার দিকে বেরিয়ে যায় তিনি।

ক্যারিবীয়দের বিপক্ষে ১০ উইকেটের জয় বাংলাদেশের

২৮ জানুয়ারী,২০২৫ ০১:১৩ পিএম

ভারতের কাছে হেরে আগেই শেষ চারের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েদের। সুপার সিক্সের নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিলো সুমাইয়া আক্তাররা। ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ১০ উইকেটের জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হলো বাংলাদেশের।

ডটিনের ঝড়ে বাংলাদেশের হার

২৮ জানুয়ারী,২০২৫ ১১:৩২ এএম

মাস তিনেক আগে বিশ্বকাপে ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। নিগার সুলতানার দল ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল হার দিয়ে। সেন্ট কিটসের প্রথম ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৮ উইকেট। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমেছিল ১৪৪ রানে। জবাবে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। অভিজ্ঞ ডিয়ান্দ্রা ডটিন করেছেন দুর্দান্ত এক ফিফটি। এই ম্যাচেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন শারমিন আক্তার।

বলের আঘাতে আহত মিরাজ

২৭ জানুয়ারী,২০২৫ ০২:১২ পিএম

আঘাত পাওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন মিরাজ। ফরচুন বরিশালের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস থামে সেখানেই। এবাদত হোসেন বল করেছিলেন ফুল লেন্থে। লেগ স্ট্যাম্পের বেশ অনেকটা বাইরেই পিচ করছিল বলটা। অনেকটা জায়গা ছেড়ে বলটাকে খেলতে চাইলেও বল মিরাজের পায়ে আঘাত করে ভেঙে দেয় স্ট্যাম্প। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার।

বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে রাজশাহী

২৬ জানুয়ারী,২০২৫ ০৬:৫৮ পিএম

বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। ম্যাচের আগে ক্রিকেটাররা টিম বয়দের সহযোগিতায় ব্যাটিংয়ে নক করেছেন সামান্য সময়।

ভারতের রাষ্ট্রীয় পদক ‘পদ্মশ্রী’ পাচ্ছেন অশ্বিন

২৬ জানুয়ারী,২০২৫ ০৩:৫৮ পিএম

বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই গত মাসে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে মৃদু বিতর্কও হয়েছিল ওই সময়। তবে তিনি যে দেশটির ক্রিকেটে অন্যতম কিংবদন্তি বনে গেছেন, সেটি বলার আর অপেক্ষা রাখে না। দেশের জার্সিতে অসামান্য অবদানের জন্য এবার অশ্বিনকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মশ্রী’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৬ জানুয়ারী,২০২৫ ০১:৩০ পিএম

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় টস হেরে শুরুতে ব্যাটিং করবে জুনিয়র টাইগ্রেসরা।