• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

সময় ডট নিউজ ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ০৩:১৬ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। বুধবার (৫ মার্চ) লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। 

বুধবার (৫ মার্চ) লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড।

এই ম্যাচ দিয়ে ফের দলে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। দলে পরিবর্তন এই একটাই। অন্যদিকে নিউজিল্যান্ড দলে নেই কোনো পরিবর্তন নেই। 

দক্ষিণ আফ্রিকার একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেলটন, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ডের একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল,  ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইল ও'রুর্কি।