• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খেলা ট্যাগ

বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫৪ পিএম

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪ টার দিকে ঘোষণা আসে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার। ফলে গ্রুপ 'এ' তে পাকিস্তানের উপরে থেকে (তিন নম্বরে) এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শেষ করলো বাংলাদেশ।

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টস বিলম্ব

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:১১ পিএম

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় বাংলাদেশ বনাম স্বাগতিক পাকিস্তানের মধ্যকার ম্যাচের টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে গেছে। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসেও তেমন স্বস্তি নেই। সারা দিনই থেমে থেমে বৃষ্টি ঝরতে পারে। এদিকে, রাওয়ালপিন্ডির ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টি থামলেও দ্রুত বল মাঠে গড়ানো নিয়েও শঙ্কা আছে।

সেমিফাইনালে এক পা রিয়াল মাদ্রিদের

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:২৭ এএম

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজ রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। স্যান সেবাস্তিয়ানে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে তারা।

প্রথম বারের মতো এক ম্যাচে শাস্তি পেলেন মেসি

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:১৭ পিএম

মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বালুশির ঘাড় চেপে ধরে শাস্তি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একই ম্যাচে দুজনে গোল করে জেতানোর অনেক রেকর্ড থাকলেও প্রথম বারের মতো এক ম্যাচে শাস্তি পেলেন মেসি ও লুইস সুয়ারেজ দুজনেই।

রাজনীতির মাঠে ওজিল

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৫ পিএম

ফুটবল মাঠে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের পর এবার রাজনীতির মঞ্চে নাম লেখালেন মেসুত ওজিল। তবে নিজের জন্মভূমি জার্মানি নয়, তুরস্কের রাজনীতিতে সক্রিয় হলেন এই তারকা ফুটবলার। দেশটির ক্ষমতাসীন দল একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন রাচিন রবীন্দ্র

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১১:২৫ এএম

গতকাল টাইগারদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র। সেই সঙ্গে ভেঙেছেন ২৬ বছর আগে গড়া শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড। নিজ দেশের ইতিহাসেও একাধিক রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি।

শান্তর ফিফটি, মুশফিক-হৃদয়কে হারিয়ে বিপদে বাংলাদেশ

২৪ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০৩ পিএম

তানজিদ তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই নেন অধিনায়ক। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফলই হয়েছেন শান্ত। ইতোমধ্যেই পেয়েছেন ফিফটির দেখা। ৭১ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সাকিব দেশের সম্পদ : রূপগঞ্জের মালিক বাদল

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩১ পিএম

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসরের পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। এমনকি অনুপস্থিত ছিলেন সর্বশেষ বিপিএলেও। এরই মাঝে আবার প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। সবমিলিয়ে দেশে ফেরার অনিশ্চয়তার মাঝেই সাকিব ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাম লেখাতে যাচ্ছেন।

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:০২ পিএম

দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। যে কারণে ক্রিকেটার ও ভক্তদের কাছে বাড়তি আগ্রহ রয়েছে ডিপিএল নিয়ে। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।