বিপিএল ছাড়লেন পেসার রিস টপলি
বিপিএলের সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি ইনজুরির পর নতুন করে ইংল্যান্ডের পেসার রিস টপলিকে হারিয়েছে। ফলে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই এই ইংলিশ পেসার গতকাল নিজ দেশে ফিরে গেছেন। সিলেট ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, ডান পায়ের হাঁটুতে হাইপার-এক্সটেনশন ইনজুরিতে ভুগছেন টপলি। এছাড়া হ্যামস্ট্রিংয়ের এই সমস্যার কারণে কুঁচকিতেও ব্যথা আছে বাঁ-হাতি এই পেসারের। যার জন্য চোট পুনর্বাসনের পাশাপাশি আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে।