• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খেলা ট্যাগ

‘বাংলাদেশ ও ভারতকে হারিয়ে সেমিতে যাবে পাকিস্তান’

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:১৮ এএম

নিউজিল্যান্ডের কাছে হারের পর সেমির স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে স্বাগতিক পাকিস্তানের। তবে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার শোয়েব আখাতার ও শোয়েব মালিকের বিশ্বাস, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিতে খেলবে পাকিস্তান।

হৃদয়ের সেঞ্চুরিকে সঙ্গে করে বাংলাদেশের পুঁজি ২২৮

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:১৯ পিএম

বাংলাদেশের ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্কের নাম 'নতুন বল'। দুবাইয়ের স্লো উইকেটেও নতুন বলে ভারতীয় পেসারদের সামলাতে হিমশিম খেয়েছেন টপ অর্ডার ব্যাটাররা। সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তদের ব্যর্থতায় শুরুতেই পথ হারায় বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে টাইগাররা যখন খাদের কিনারায় তখন শক্ত হাতে হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলি। ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড গড়ে জাকের ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। তাতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

পাকিস্তানকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের জয়

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৩৫ এএম

করাচি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ৭৩ রানেই টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ব্ল্যাকক্যাপসরা। তবে একপ্রান্ত আগলে রেখে এগোতে থাকেন উইল ইয়ং।

শুরুতে প্রতিপক্ষ বাংলাদেশ হলে চ্যাম্পিয়ন হয় ভারত!

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:০২ পিএম

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ভারত। আসরের অন্যতম ফেবারিট তারা। ভারত এর আগে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করেছিল। ২০২৪ টি-২০ বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে।

পাকিস্তানকে রেখেই জার্সি প্রকাশ ভারতের!

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৫৪ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ লেখা থাকবে কি না এ নিয়ে কম বিতর্ক হয়নি। শেষ পর্যন্ত আইসিসির নিয়মেই সায় দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অবশ্য রোহিত-বিরাট কোহলিদের ছবি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানাচ্ছেন দেশটির অনেক সমর্থক।

লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:৩২ এএম

রিয়াল মাদ্রিদ আর অ্যাতলেটিকো মাদ্রিদের ভুলের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে ব্লুগ্রানারা। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচেও বার্সেলোনা নেহাত কম সুযোগ পায়নি।

২০২৫ আসরের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে ইডেনে

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৬ পিএম

আইপিএলের ২০২৫ আসরের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনসে। আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন দলটি এবার ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলবে ২২ মার্চ। ফাইনালে যেতে পারলে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে রিংকু সিংরা। ফাইনাল হবে ২৫ মে।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫৯ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হচ্ছে ম্যাচটি কোথাও লাইভ সম্প্রচার হচ্ছে না।

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ৩ গোলে চ্যাম্পিয়ন ব্রাজিল

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:১৫ এএম

প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ক্লদিও এচেভেরির দল। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল।

অবশেষে সাবিনাদের বিদ্রোহ প্রত্যাহারের সিদ্ধান্ত

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৭ পিএম

অবশেষে বিদ্রোহ প্রত্যাহার করে জাতীয় দলে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা। প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে চলমান বিদ্রোহ থেকে সরে এসেছেন সাবিনা খাতুনসহ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ১৮ ফুটবলার। দুই সপ্তাহ পর বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনা করে বিদ্রোহের ইতি টেনেছেন সাবিনা খাতুনরা।