• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খবর ট্যাগ

যুক্তরাজ্যে সুপারবাগস সংক্রমণ, হাজারো প্রাণহানি

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২৮ পিএম

যুক্তরাজ্যে সুপারবাগস নামে শক্তিশালী জীবাণুর সংক্রমণে প্রতিবছর সাড়ে সাত হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটছে।সম্প্রতি দেশটির সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) এক প্রতিবেদনের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

টানা ৩০ ঘণ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে আহতরা

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২৬ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে এক দফা দাবিতে ৩০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। এ সময় প্রধান উপদেষ্টার প্রধান গেইটের সামনে দুই পাশে পুলিশ ও সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়।

ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪৬ পিএম

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সপ্তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বনানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৫ পিএম

রাজধানীর বনানীর সৈনিক ক্লাবের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল হান্নান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

যীশুর নামের ট্যাটু মুছে ফেললেন নীলাঞ্জনা!

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫১ পিএম

ওপার বাংলার তারকা দম্পতি যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনার বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। জল্পনার সুত্রপাত তখনই, যখন নামের পাশ থেকে স্বামীর পদবি মুছে ফেলেছিলেন নীলাঞ্জনা। এবার তার শরীরে থাকা যীশুর শেষ চিহ্নটুকুও রাখলেন না তিনি।

পুলিশের ৫৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৫ পিএম

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন ও বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারিকৃত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৫৮ পিএম

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের ওপর অর্পিত দায়িত্ব, সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করবে।

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে পদবঞ্চিতদের বাধা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্রসংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ছাত্রসংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে। এসময় তারা ঢাবিয়ান সিন্ডিকেট মানি না মানব না, প্রাইভেট ছাড়া কমিটি মানিনা মানব না, সহ নানান স্লোগান দিতে থাকেন।

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫১ পিএম

সমন্বয়কদরে নতুন সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে।

মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিলের দাবি

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪৫ পিএম

বিশ্বের শীর্ষ ধনী এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডারও নাগরিক। তবে সম্প্রতি তার নাগরিকত্ব বাতিলের দাবিতে পিটিশন জমা পড়েছে এবং এ পর্যন্ত সেটির পক্ষে স্বাক্ষর করেছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি কানাডীয়।