• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে পদবঞ্চিতদের বাধা

সময় ডট নিউজ ডেস্ক ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:২৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্রসংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ছাত্রসংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে। এসময় তারা ঢাবিয়ান সিন্ডিকেট মানি না মানব না, প্রাইভেট ছাড়া কমিটি মানিনা মানব না, সহ নানান স্লোগান দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্রসংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ছাত্রসংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা দেখা যায়।

এসময় তারা ঢাবিয়ান সিন্ডিকেট মানি না মানব না, প্রাইভেট ছাড়া কমিটি মানিনা মানব না, সহ নানান স্লোগান দিতে থাকেন।

এর আগে বিকেল তিনটায় মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণার সময় জানালেও বিকেল সাড়ে চারটা পর্যন্ত ঘোষণা করতে পারেনি তারা।

জানা যায়, কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। তিনভাগে ভাগ হয়েছে সাবেক সমন্বয়করা। শীর্ষ ৬ পদে কারা আসছেন আগেভাগে জানার পর প্রকাশ্যে আসে বিরোধ।

জানা যায়, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান এবং ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলমকে রেখে কমিটি ঘোষণা করা হবে। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সাবেক সমন্বয়ক রিফাত রশীদকে না রাখায় সকাল থেকে প্রতিক্রিয়া দেখা যায়। এছাড়া মূল কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে না রাখায় তারাও প্রতিবাদ জানাতে থাকেন। প্রতিবাদে তাদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তরা এবং যাত্রাবাড়ীর সাবেক সমন্বয়ক ও আন্দোলনকারীরা।

এদিকে সংগঠনে আত্মপ্রকাশ না হলেও এর নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। তাদের স্লোগান, শিক্ষা, ঐক্য, মুক্তি।