• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খবর ট্যাগ

মাদক কেনার জন্যই মূলত ডাকাতি করে তারা : পুলিশ

২৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১৬ পিএম

মাদক কেনার জন্যই মূলত ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটিয়েছে আসামিরা। ডাকাতির সঙ্গে জড়িত সবাই মাদকাসক্ত।বাস থেকে লুট করা একটি মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা। এর সূত্র ধরেই সন্ধান মেলে ডাকাত চক্রের সদস্যদের। নেশার টাকা জোগাড় করতে তারা সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করে থাকেন।

‘রেমিট্যান্স যোদ্ধা’দের যথাযথ মূল্যায়নের দাবি করেছেন ঐক্য পার্টি

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৪ পিএম

দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে রেমিট্যান্স যোদ্ধারা৷ তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ঐক্য পার্টি।

প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৮ পিএম

চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে।

রমজানের প্রথম দিন নির্ধারণে শুক্রবার অর্ধচন্দ্র দেখবে সৌদি আরব

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:৩২ এএম

২০২৫ সালের পবিত্র রমজান মাসের প্রথম দিন নির্ধারণে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় আকাশে অর্ধচন্দ্র দেখবে সৌদি আরব। এর মাধ্যমে জানা যাবে দেশটিতে পবিত্র রমজান মাস ১ মার্চ শুরু হবে নাকি ২ মার্চ।

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৩৪ এএম

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৪ মিনিটে লাগা আগুন রাত ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিজেকে ‘রাজা’ বলে দাবি করলেন ট্রাম্প

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘রাজা’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি লিখেছেন, “জ্যাম মূল্য নির্ধারণ বন্ধ হয়ে গেছে। ম্যানহাটন এবং নিউইয়র্কের সব জায়গা রক্ষা হয়েছে। রাজা দীর্ঘিজীবী হোক।”

অবৈধ অভিবাসীদের হাত-পা বাঁধা দেশে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:০৯ পিএম

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তাদের পূর্ণগতিতে ফেরত পাঠানোর কাজ শুরু করে মার্কিন প্রশাসন। তবে সবাইকে অবাক করেছে- এসব অভিবাসীদের শিকলে হাত-পা বেঁধে এরপর বিমানে তুলে নিজ দেশে পাঠানো হচ্ছে।

‌‘চট্টগ্রামে বিনিয়োগ করলে লাভবান হবে ফিলিপাইন’

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৮ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট।

যুদ্ধ বন্ধের শর্তে সব জিম্মিকে মুক্তির প্রস্তাব দিয়েছে গাজা গোষ্ঠী

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৫ পিএম

গাজা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে সব জিম্মিকে একসঙ্গে মুক্তির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫৬ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েটে) একাডে‌মিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থ‌গিত করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।