• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খবর ট্যাগ

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হলে দেশে নতুন সংকট দেখা দেবে : আবু হানিফ

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৫ পিএম

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি হলে দেশে নতুন সংকট দেখা দেবে।

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪৬

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৫ পিএম

সুদানের একটি সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। এতে সামরিক কর্মকর্তা ছাড়াও বেসামরিক মানুষ ছিলেন।

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১৮

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২০ পিএম

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও আহত হয়েছেন আরও ২৩ জন। যাত্রীবাহী একটি বাস ব্রেক ফেইল করে উচু রাস্তা থেকে নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। বাসটিতে প্রায় অর্ধশত আরোহী ছিল বলে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ঘোড়ায় চেপে স্পেন থেকে পবিত্র হজ পালনের পথে তিনবন্ধু

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৯ পিএম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্পেন থেকে তিন বন্ধু ঘোড়ায় চড়ে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন। স্পেন থেকে পবিত্র নগরী মক্কা পর্যন্ত ৮ হাজার কিলোমিটারের দীর্ঘ এই রাস্তা তারা ঘোড়ার পিঠে চেপেই পাড়ি দিচ্ছেন।

পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১৫ এএম

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বুধবার সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয় : আলাল

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:৩৫ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল বলেছেন, ‘ছাত্রদের নতুন দলকে আমরা স্বাগত জানাই। তারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদের বিবেচনায় নেবে, এর পর ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে দয়া করে বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়। দেশের মানুষের অন্তরে বিএনপির শেকড় গেঁথে আছে। এ দলকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়।

দেশের যে গর্তে পড়েছে তা থেকে উঠে দাঁড়াতে সময় লাগবে : গভর্নর

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:২৬ পিএম

দেশের সামগ্রিক অর্থনীতি যে গর্তে পড়েছে তা থেকে উঠে দাঁড়াতে সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।

‘আমরা উত্তর কোরিয়া হতে চাই না’

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:০৮ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণতান্ত্রিক সমাজ হলে তো দলগুলোর মধ্যে পার্থক্য থাকবেই। গণতান্ত্রিক সমাজ চাইব, আর ভাববো আপনি-আমি সব বিষয়ে একমত হতে, তাহলে তো উত্তর কোরিয়াতে বাস করতে হবে। আমরা তো উত্তর কোরিয়া হতে চাই না। সেই রকম প্রচেষ্টার বিরুদ্ধে গত ১৬ বছর ধরে লড়াই-সংগ্রাম করে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরির চেষ্টা হচ্ছে। সেখানে মতপার্থক্য ও ভিন্নমত থাকলেও সহিষ্ণুতা থাকবে।

সুদের টাকা নেব না, এটা আমার জন্য হারাম: শাহরুখ

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:০৫ পিএম

বলিউড বাদশা শাহরুখ খানের জীবনবোধ, তার আচার-ব্যবহারের প্রশংসা শোবিজমহল থেকে শুরু করে সর্বত্র। বিনয়, নিরহংকার, সদালাপীসহ বহু গুণে গুণান্বিত এই মহা তারকা। তবে বন্ধু হিসাবে শাহরুখ যে কতটা পরোপকারী সেই তথ্য প্রকাশ্যে আনলেন বলিউডের প্রযোজক রেণু চোপড়া। ছেলে অভয় চোপড়ার প্রথম ছবি ‘ইত্তেফাক’-এর জন্য আর্থিক সাহায্য করেও এক টাকা সুদ নেননি অভিনেতা।

ইউক্রেনে দখল করা ভূমির খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:০১ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত, যার মধ্যে রাশিয়া-অধিকৃত ইউক্রেনের খনিজও অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়ার ‘নতুন অঞ্চলগুলোতে’ খনিজ আহরণের বিষয়ে।