• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খবর ট্যাগ

মানবতাবিরোধী অপরাধের বিচার কঠিন প্রক্রিয়া, কেউ চাপ দেবেন না: চিফ প্রসিকিউটর

০৫ মার্চ,২০২৫ ০৫:৪৩ পিএম

মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া, কেউ বাড়তি চাপ দেবেন না বলে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই : রিজওয়ানা

০৫ মার্চ,২০২৫ ০৫:১৯ পিএম

ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।

ফিলিপাইনে বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, দুই পাইলট নিহত

০৫ মার্চ,২০২৫ ০৪:৪২ পিএম

ফিলিপাইনে দক্ষিণাঞ্চলীয় বুকিদনন প্রদেশে একটি অভিযানের সময় এফএ-৫০ নামে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। কখন ওই প্লেনটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে ফিলিপাইনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে বুকিদনন প্রদেশে একটি অভিযানের

গুলশানে তল্লাশির নামে লুটপাট ভাঙচুরের ঘটনায় আটক ৩

০৫ মার্চ,২০২৫ ০৪:৩০ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন— শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার ( ৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র।

রোজায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

০৫ মার্চ,২০২৫ ০৪:২৭ পিএম

ঢাকায় রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ বিষয়ে পেট্রোবাংলাকে চিঠিও দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৯ ব্যাংক হিসাব ফ্রিজ

০৫ মার্চ,২০২৫ ০৩:০৭ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে বলে জানা গেছে।

ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে ৩ শতাংশ

০৪ মার্চ,২০২৫ ০৫:০০ পিএম

৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর প্রায় দুই মাস টানা শ্রমিক অসন্তোষে জর্জরিত ছিল তৈরি পোশাক শিল্প। তুলনায় কম হলেও সিরামিকসহ অন্যান্য শিল্পেও শ্রম অসন্তোষ দেখা গেছে। গ্যাস সংকট চরমে। নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি পদক্ষেপে শিল্পোদ্যোক্তা শঙ্কিত। এরকম আরও কিছু চ্যালেঞ্জের মধ্যেই টানা ছয় মাস পণ্য রপ্তানি বাড়ছে। ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে গত বছরের একই মাসের চেয়ে ৩ শতাংশ। অন্যদিকে এ অর্থ বছরের জুলাই থেকে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবচরের প্রথম সাত মাসে রপ্তানি বেড়েছে ১১ শতাংশের মত।

সুদানে এক বছরে ২২১ শিশু ধর্ষণের শিকার: ইউনিসেফ

০৪ মার্চ,২০২৫ ০৪:১৮ পিএম

যুদ্ধবিধ্বস্ত সুদানে এক বছরে দুই শতাধিক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা প্রদানকারীদের সংকলিত রেকর্ড অনুসারে এসব তথ্য জানা জানা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

প্রেসক্লাবে আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি

০৪ মার্চ,২০২৫ ০৩:৪১ পিএম

দাবি আদায়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছেন সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পের কর্মীরা। মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে তাদের শান্তিপূর্ণ অবস্থান করতে দেখা যায়। এই কর্মসূচি চলছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে।

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ নাগরিক সেবা: ডিএসসিসি প্রশাসক

০৩ মার্চ,২০২৫ ০৬:৫১ পিএম

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক সেবা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। সোমবার (৩ মার্চ) ডিএসসিসির নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।