• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ভারত ট্যাগ

২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব : অমিত শাহ

২৭ জানুয়ারী,২০২৫ ১২:৩২ পিএম

আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (আপ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাক‌বে

২৬ জানুয়ারী,২০২৫ ০২:২৮ পিএম

গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা। শ‌নিবার (২৬ জানুয়া‌রি) ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের অভ্যর্থনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রণয় ভার্মা ব‌লেন, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাক‌বে সবসময়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং বাংলাদেশের জনগণের আগামী পথযাত্রার সাফল্য কামনা করি।

ফেব্রুয়ারিতে ওমানে হতে পারে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:০৫ পিএম

ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। স্থানীয় এক কূটনীতিক এ তথ্য জানায়। তিনি বলেন, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে।

মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

২৫ জানুয়ারী,২০২৫ ০১:১২ পিএম

মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহারাষ্ট্রে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

২২ জানুয়ারী,২০২৫ ০৫:৫৬ পিএম

শিবসেনার উপনেতা ও সাবেক সংসদ সদস্য শেওয়াল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানান।

ভারতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত

২১ জানুয়ারী,২০২৫ ০৭:০০ পিএম

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারী) রাতে রাজ্যের গরিয়াবন্দ জেলায় বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে।

মেঘালয়ে আবারও অস্থিরতা, কারফিউ জারি

২১ জানুয়ারী,২০২৫ ০৩:১৭ পিএম

ভারতের মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের একটি স্কুলে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। সোমবারের ওই ঘটনার পরে মঙ্গলবারও গ্রামটিতে উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাইফ আলি খানের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি

১৯ জানুয়ারী,২০২৫ ১২:৪৭ পিএম

পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি বিজয় দাস হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন।

সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বললো বিএসএফ

১৮ জানুয়ারী,২০২৫ ০৬:৫৫ পিএম

বাংলাদেশ সীমান্তের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক আছে।