• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ভারতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত

সময় ডট নিউজ ডেস্ক ২১ জানুয়ারী, ২০২৫ ০৭:০০ পিএম

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারী) রাতে রাজ্যের গরিয়াবন্দ জেলায় বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে।

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারী) রাতে রাজ্যের গরিয়াবন্দ জেলায় বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে বড় সাফল্য বলে দাবি করেছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রবীণ মাওবাদী নেতা জয়রাম রেড্ডিও নিহত হয়েছেন। চালাপতি নামে পরিচিত এই মাও নেতা ছত্তিশগড়-ওড়িশা সীমান্তের এক জঙ্গলে গুলিতে নিহত হন। মাওবাদী নেতা জয়রাম রেড্ডির মাথার দাম এক কোটি রুপি ঘোষণা করেছিল ভারতীয় আইনশৃঙ্খলাবাহিনী।

গরিয়াবন্দ জেলায় মাওবাদী-বিরোধী এই অভিযান পরিচালনা করেছেন জেলা রিজার্ভ বাহিনী (ডিআরজি) ও কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ ও ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সদস্যরা।

ওড়িশার নুয়াপাদা জেলার সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলারিঘাট সংরক্ষিত বনাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় লোডিং রাইফেল-সহ বিপুল পরিামণ গোলাবারুদ, আইইডি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে এক কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।