ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে যাচ্ছিল।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে যাচ্ছিল।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ভারত। আসরের অন্যতম ফেবারিট তারা। ভারত এর আগে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করেছিল। ২০২৪ টি-২০ বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় আসন্ন পবিত্র রমজান মাসে মুসলমান কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা আগে ছুটি পাবেন। এমনটাই জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ লেখা থাকবে কি না এ নিয়ে কম বিতর্ক হয়নি। শেষ পর্যন্ত আইসিসির নিয়মেই সায় দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অবশ্য রোহিত-বিরাট কোহলিদের ছবি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানাচ্ছেন দেশটির অনেক সমর্থক।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। দুই দেশের স্বার্থের ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।
বলিউড পরিচালক কিরণ রাও ‘লাপাতা লেডিজ’, ‘ধোবি ঘাট’-এর মত একের পর এক দর্শকের মন ছুঁয়ে যাওয়া সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন। এবার ওটিটি-তে মুক্তি পাওয়া সিনেমা, সিরিজ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর জন্য একটি স্থিতিশীল এবং উন্নত ভবিষ্যত নিশ্চিতে সম্ভাব্য সমস্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগগুলো খুঁজে বের করা অপরিহার্য।
মডেলিং থেকে কর্মজীবনের শুরু। তারপর অভিনয়। বলিউড থেকে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন আন্তর্জাতিক তারকা হিসেবেই খ্যাতি প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু একের পর এক কাজ হাতছাড়া হওয়ায় একটা সময় নাকি বলিউড ছেড়ে তিনি চলে যেতে চেয়েছিলেন। সেই কঠিন পরিস্থিতির মূল কারণ ছিল প্রিয়াঙ্কার নাকের গঠন।
ভারতের রাজধানীর নয়াদিল্লির একটি রেলস্টেশনে হিন্দু সম্পদায়ের বৃহত্তম ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলায় যাওয়ার জন্য ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে একজন মেডিকেল অফিসারের উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে চার দিনব্যাপী ৫৫তম সীমান্ত সম্মেলন আগামী ১৭ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে।