• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ভারত ট্যাগ

বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৬ পিএম

বাংলাদেশকে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার। আগামী মে মাসের পর বাংলাদেশকে চুক্তির পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুতের দামে যে ছাড় ও কর–সুবিধা চাওয়া হয়েছিল, তা দিতে রাজি হয়নি আদানি। খবর রয়টার্সের

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরতের প্রত্যাশা বিএনপির

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৫৮ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে আমরা এখন থেকে চাইব, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) ফেরত দিয়ে বাংলাদেশের সরকারের হাতে দেবে এবং তাকে (শেখ হাসিনা) বিচারের আওতায় আনতে হবে। এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনবে, এটাই আমাদের প্রত্যাশা।

বুঝতে পারিনি নাচটা দর্শক এভাবে দেখবেন : উর্বশী রাউতেলা

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৯ পিএম

বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলার। সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন।

কাশ্মির নিয়ে ১০ যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের

০৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:০৯ পিএম

ভারত-অধিকৃত কাশ্মির ভূখণ্ড নিয়ে আরও ১০টি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কাশ্মির নিয়ে ৩টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করবে পাকিস্তান।

শুটিংসেটে দুর্ঘটনার মুখে অর্চনা, হাসপাতালে ভর্তি

৩০ জানুয়ারী,২০২৫ ০৬:৪৭ পিএম

শুটিং চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অর্চনা পুরণ সিং। বাণিজ্যনগরী মুম্বাইয়ের বিরারে চলছিল একটি প্রোজেক্টের শুটিং। ভোর ৫টা নাগাদ ভোরের একটি দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সেই সময় পড়ে যান তিনি। যার ফলে জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০ জন

২৯ জানুয়ারী,২০২৫ ০৫:৩৭ পিএম

ভারতের উত্তরপ্রদেশে হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ জমায়েত কুম্ভমেলায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাড়িয়েছে। পুলিশের তিনটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, পদদলনের ঘটনার পর নিকটবর্তী হাসপাতালের মর্গে প্রায় ৪০টি মরদেহ নিয়ে আসা হয়।

ভারতে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে নিহত অন্তত ১৫

২৯ জানুয়ারী,২০২৫ ০৩:০৮ পিএম

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহা কুম্ভমেলা বা ‘গ্রেট পিচার ফেস্টিভ্যাল’-এ পদপিষ্ট হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

ভারতের তামিলনাড়ু ও কেরালায় ১৭ বাংলাদেশি আটক

২৯ জানুয়ারী,২০২৫ ০১:৩২ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্যে — তামিলনাড়ু ও কেরালায় পৃথক অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এর মধ্যে তামিলনাড়ুর তিরুপুরেই আটক করা হয়েছে ১৫ জনকে। বুধবার (২৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যম বলছে, জাল কাগজপত্র নিয়ে অবৈধভাবে থাকার অভিযোগে মঙ্গলবার তামিলনাড়ুর তিরুপুরে ১৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা হোসিয়ারি ইউনিটে চাকরি নিতে তিরুপুরে এসেছিলেন বলে জানা গেছে।

মিয়ানমার-ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল

২৯ জানুয়ারী,২০২৫ ১২:৪১ পিএম

মিয়ানমার থেকে ২২ হাজার টন ও ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপচাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি পান্দোরা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

ভারতে ‘লাড্ডু উৎসর্গের’ সময় মঞ্চ ভেঙে নিহত ৭

২৮ জানুয়ারী,২০২৫ ০৩:৪১ পিএম

ভারতের উত্তরপ্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে প্রাণ গেছে অন্তত ৭ জনের। মঞ্চের ধ্বংসাবশেষের নিচে অন্তত ৫০ জন চাপা পড়েছেন বলেও জানা গেছে।