• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৮ পিএম

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সুমন মিয়া (৩২) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

তিন দিনের সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২২ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে আজ কুয়েত গেছেন। সফরকালে, সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৩ পিএম

আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের তত্ত্বাবধানে তৃতীয় ধাপের ৫৮ তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১টা ৭ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

আগামীকাল দিল্লিতে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩১ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে চার দিনব্যাপী ৫৫তম সীমান্ত সম্মেলন আগামী ১৭ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে।

জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন হবে: প্রেস সচিব

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৫৬ পিএম

জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরও অন্তর্বর্তী সরকার ধারণ করবে।

‘ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ বা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়নি’

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৫৫ পিএম

ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই উৎসব বন্ধ হওয়ার কারণ ডিএমপির বোধগম্য নয় বলে জানানো হয়েছে।

মাস্কটে পররাষ্ট্র উপদেষ্টা ও জয়শঙ্কর বৈঠক আজ

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১১:২৭ এএম

ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে রোববার (১৬ ফেব্রুয়ারি) বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১১:০১ এএম

মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি।

সিএনজি চালকদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১০:৫২ এএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়।

পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম: পরিবেশ উপদেষ্টা

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৩ পিএম

পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ সংস্কৃতিচর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।