• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল: শফিকুল আলম

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪৪ পিএম

সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে: ডিএমপি কমিশনার

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪০ পিএম

রাস্তা বন্ধ করে দাবি আদায়ের এ চর্চা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ২০২৫ সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা, আশঙ্কা জাতিসংঘের

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১০ পিএম

বাংলাদেশে গত জুলাই-অগাস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১১৮ শিশুসহ এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়া ওই সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তাবাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন।

ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়েছিল

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫০ পিএম

জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:০৯ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, যতদিন ডেভিল থাকবে, ততদিন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।

আগামী জাতীয় নির্বাচন আয়োজনে ২৮শ কোটি টাকা চায় ইসি

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:০০ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের জন্য ৫ হাজার ৯২১ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা জাতীয় নির্বাচনে ব্যয় হতে পারে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

‘আইয়্যামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার’

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৫৪ পিএম

আওয়ামী লীগ সরকার সবক্ষেত্রে আইয়্যামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই আয়নাঘরের নৃশংসতার কথা যত শুনি অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগত, আমাদের সমাজ। যারা নিগৃহীত হয়েছে, যারা নৃশংসতার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কীভাবে এখানে নির্যাতন করা হয়েছে।

সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০২:১৭ পিএম

চাকরিতে পুনর্বহালসহ মোট ৬ দফা দাবি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।এসব দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় অভিমুখে রওনা করেন তারা। পরে তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয়। এমন অবস্থায় সড়কে বসে পড়েন তারা। ফলে বন্ধ হয়ে গেছে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শিক্ষাভবন মোড় পর্যন্ত সড়কের উভয়পাশের যান চলাচল।

অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত : হাইকোর্ট

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০২:০৪ পিএম

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

প্রতিশোধের কোনও স্থান থাকা উচিত নয়: প্রধান উপদেষ্টা

১১ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:০৭ পিএম

আমরা সবাই এ দেশের সন্তান, প্রতিশোধের কোনও জায়গা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস ও জ্যাকবসন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, রোহিঙ্গা সংকট, অভিবাসন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।