• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৯ পিএম

পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

দুবাই সামিটে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন প্রধান বিচারপতি

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৩ পিএম

দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল গভর্মেন্ট সামিটে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দায়িত্বশীলতার সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার প্রসঙ্গে প্রয়োজনীয় রেগুলেটরি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট প্রণয়নে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন।

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রীর ৫ ব্যাংক হিসাব ফ্রিজ

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:০১ পিএম

খুলনায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের পাঁচটি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা দেড় কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।

শাহবাগে আন্দোলনকারীদের ওপর জলকামান, লাঠিচার্জ

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪৯ পিএম

রাজধানীর শাহবাগ মোড়ে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের শাহবাগ মোড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের বাতিল হওয়া নিয়োগ ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা অষ্টম দিনের মতো বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সড়কের ওপর অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-ইউএই সম্পর্ক গভীর হবে

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৩ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে।

‘জাতিসংঘের প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে’

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০২:২০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে।

রমজানে ডিম ও মুরগির দাম সহনশীল থাকবে : মশিউর রহমান

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৩৮ পিএম

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সেক্রেটারি মশিউর রহমান বলেছেন, আসন্ন রমজানে ডিম ও মুরগির মাংসের দাম সহনশীল থাকবে।

অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে ১০ মিনিটে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০১:২০ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাত্র ১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:০৫ পিএম

অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাসনাত আব্দুল্লাহ বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবিতে চলতি সপ্তাহের মধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন।

দুদিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪৯ পিএম

দুদিনের সংক্ষিপ্ত সফরে আজ সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম নগর দুবাইয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।