• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

সেকেন্ড রিপাবলিক কি আমি বুঝি না : মির্জা আব্বাস

০৩ মার্চ,২০২৫ ১২:৪৩ পিএম

নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেকেন্ড রিপাবলিক কি আমি বুঝি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির এ নেতা বলেছেন, আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সফল সমাপ্তির প্রতিশ্রুতি রাশিয়ার

০৩ মার্চ,২০২৫ ১২:৩৭ পিএম

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সফল সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এ প্রতিশ্রুতি দেন। রোববার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

০৩ মার্চ,২০২৫ ১২:৩৩ পিএম

গাজীপুরের ভোগড়াতে প্যানারোমা অ্যাপারেন্স কারখানাতে নারী শ্রমিকের আত্মহত্যার জেরে জেরে কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছ বিক্ষুব্ধ শ্রমিকেরা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল

০৩ মার্চ,২০২৫ ১২:২৮ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

দেশে অপরাধের পরিমাণ বাড়েনি : প্রধান উপদেষ্টা

০৩ মার্চ,২০২৫ ১২:১৯ পিএম

দেশে অপরাধের পরিমাণ বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সরকার যখন গঠন হলো, আমার কোনো চিন্তা ছিল না যে, আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব।

রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৩

০৩ মার্চ,২০২৫ ১১:৩৯ এএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

০৩ মার্চ,২০২৫ ০৭:০১ এএম

নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

০২ মার্চ,২০২৫ ১০:৩৩ পিএম

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সরকার টেকসই পরিবেশ ব্যবস্থাপনায় অঙ্গীকারবদ্ধ : রিজওয়ানা হাসান

০২ মার্চ,২০২৫ ০৭:৪১ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য। জলবায়ু বিনিয়োগ ফলপ্রসূ করতে কৌশলগত অংশীদারিত্ব প্রয়োজন।

তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে

০২ মার্চ,২০২৫ ০৭:৩৭ পিএম

মাদক বন্ধে তামাক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণ ছেলে মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের বুঝতে হবে তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে।