• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমি হারানোর ভয়

০৩ মার্চ,২০২৫ ০৮:৫৬ পিএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে অর্জিত অর্থ ও পেনশনের টাকা দিয়ে রাজধানীর মিরপুরের পল্লবীর ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব এলাকায় ১৬ শতাংশ জমি কিনেছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। কষ্টার্জিত টাকায় কেনা এই জমির ওপর স্থানীয় কিছু ভূমিদস্যু ও সন্ত্রাসীর কুদৃষ্টি পড়েছে। জমি ছেড়ে দিতে প্রতিনিয়ত তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পল্লবীর বাসিন্দা জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে : আমিনুল হক

০৩ মার্চ,২০২৫ ০৮:৫৩ পিএম

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক অভিযোগ করে বলেন বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারত

০৩ মার্চ,২০২৫ ০৮:৪৫ পিএম

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

আবরার ফাহাদকে 'সার্বভৌমত্বের ভ্যানগার্ড' : উপদেষ্টা ফারুকী

০৩ মার্চ,২০২৫ ০৮:২৭ পিএম

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘কি বিবেচনায় দেয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেয়া উচিত। তাহলেই কেনো দেয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা- আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’! মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ।’

ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ, অপসারণ দাবি

০৩ মার্চ,২০২৫ ০৬:৫৪ পিএম

প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার জের ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষোভকারীরা। এ সময় তারা দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান। পরে তারা মিছিল নিয়ে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়।

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ নাগরিক সেবা: ডিএসসিসি প্রশাসক

০৩ মার্চ,২০২৫ ০৬:৫১ পিএম

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক সেবা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। সোমবার (৩ মার্চ) ডিএসসিসির নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড ইউরোপে

০৩ মার্চ,২০২৫ ০৬:৪২ পিএম

গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের রেকর্ড হয়েছে। যদিও বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানের এই তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের অ‌ভিযোগ সত্য নয়

০৩ মার্চ,২০২৫ ০৬:৩৭ পিএম

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধান বলছে, এ‌টি মিথ্যা অ‌ভিযোগ। সোমবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ মি‌লিয়ন নি‌য়ে ট্রাম্পের এ অ‌ভিযোগ সত্য নয় বলে দা‌বি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই: মামুনুল হক

০৩ মার্চ,২০২৫ ০৬:৩৩ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মামুনুল হক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ৪৭, ৭১ এবং ২৪ এর চেতনাকে সমুন্নত করতে হবে। এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

০৩ মার্চ,২০২৫ ০৫:৪৫ পিএম

অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।