• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে কমেছে: স্বরাষ্ট্র সচিব

০৩ মার্চ,২০২৫ ০৫:৩৯ পিএম

রাজধানীতে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, তথ্য-উপাত্ত দেখলে বোঝা যায় অপরাধ কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই।

‘দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে’

০৩ মার্চ,২০২৫ ০৫:২০ পিএম

আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম রয়েছে। এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে।

অতিরিক্ত ধোঁয়ার কারণে চারজনের মৃত্যু: ফায়ার সার্ভিস

০৩ মার্চ,২০২৫ ০৫:০৪ পিএম

রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত ধোঁয়ার কারণে চারজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। তিনি বলেন, ভবনটিতে আগুন লাগার পর হোটেলে থাকা চারজন ভয়ে ওপরে ওঠার চেষ্টা করেছিলেন।

ইফতারের আগে সড়কে তীব্র যানজট

০৩ মার্চ,২০২৫ ০৪:৫৮ পিএম

অফিস-আদালত শেষে ঘরমুখো মানুষ ইফতারের জন্য বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এমন সময় রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মেট্রোরেলের জন্য ঢাকাবাসী সুবিধা পেলেও রমজানে ইফতারের আগে ভিড় ঠেলে মেট্রোরেলে ওঠা যেন এক দুঃস্বপ্ন। ইফতারের দুই থেকে দেড় ঘণ্টা আগে মেট্রোরেলে তিল ধারণের ঠাঁই নেই।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

০৩ মার্চ,২০২৫ ০৪:৪৮ পিএম

মহাকাশে উড়তে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ হিসেবে।টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

০৩ মার্চ,২০২৫ ০৪:১২ পিএম

অর্থ পাচার মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

‘শিক্ষকদের পেনশনের ৭-৮ হাজার কোটি টাকা লোপাট হয়েছে’

০৩ মার্চ,২০২৫ ০৪:১১ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৭ থেকে ৮ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।সোমবার (৩ মার্চ) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আরএডিপি উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়।

কোটা নিয়ে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

০৩ মার্চ,২০২৫ ০৪:০০ পিএম

জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সোমবার (২ মার্চ) জরুরি সংবাদ সম্মেলন করছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

শ্রবণস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ রোধ জরুরি: পরিবেশ উপদেষ্টা

০৩ মার্চ,২০২৫ ০৩:৩৮ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শ্রবণস্বাস্থ্য রক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, শব্দদূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শ্রবণক্ষমতা হারানোর ঝুঁকি কমানো সম্ভব। এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে এবং অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি হতে বিরত থাকতে হবে।

ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ সাময়িক

০৩ মার্চ,২০২৫ ০৩:৩৩ পিএম

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযুক্ত হওয়ায় ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।