ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে : ডিএনসিস‘র প্রশাসক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং ঈদের আগেই শেষ হবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (২ মার্চ) রাজধানীর উত্তরখানে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।