• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল যমুনায়

০২ মার্চ,২০২৫ ০৪:২৮ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা গেছেন ননএমপিও শিক্ষকেরা। রোববার (২ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে প্রেস ক্লাব থেকে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করেন তারা। পরে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। এরপর শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায়।

১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

০২ মার্চ,২০২৫ ০৪:০৬ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১১৬ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ হয়েছে আগামী ১৫ এপ্রিল।

যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত: ধর্ম উপদেষ্টা

০২ মার্চ,২০২৫ ০৪:০০ পিএম

যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘুসের নতুন নাম হয়েছে স্পিড মানি। কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না।

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

০২ মার্চ,২০২৫ ০৩:৫৬ পিএম

সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) আজ এ আদেশ দেন।

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

০২ মার্চ,২০২৫ ০৩:৫৪ পিএম

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন। উৎপাদন শুরুর মাত্র ৩৮ দিনের মাথায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার (০১ মার্চ) রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বছরের বেশির ভাগ সময় গ্যাস না পেয়ে উৎপাদন বন্ধ থাকায় দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইউরিয়া সার উৎপাদনকারী কারখানাটি।

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সোমবার

০২ মার্চ,২০২৫ ০৩:৫২ পিএম

চলতি মার্চ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে সোমবার (৩ মার্চ)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। রোববার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন দিতে দেরি হলেই ষড়যন্ত্র বাড়বে: সালাহউদ্দিন

০২ মার্চ,২০২৫ ০৩:২৮ পিএম

নির্বাচন দিতে যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলে সরকারের সমালোচনা করবে দেশের জনগণ। তুলনা করবে আগেকার সরকারের সঙ্গে।

সয়াবিন সরবরাহ পর্যায়ে সংকট আছে কিনা জানতে সময় প্রয়োজন : ডিজি

০২ মার্চ,২০২৫ ০৩:২২ পিএম

সয়াবিন তেল সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা, সেটা জানার জন্য একটু সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

বন্ধের সুপারিশ অলাভজনক ও কার্যক্রমহীন ৪ স্থলবন্দর

০২ মার্চ,২০২৫ ০২:৫৩ পিএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তিনটি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আটটি স্থলবন্দর কার্যকর/অকার্যকরের বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত যাচাই কমিটি এ সুপারিশ করেছে।

১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি : সিইসি

০২ মার্চ,২০২৫ ০১:২০ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন।