• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সময় ডট নিউজ ডেস্ক ০২ মার্চ, ২০২৫ ১০:৩৩ পিএম

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি পড়েছেন ওই সড়কে চলাচলরত যাত্রীরা।

রোববার (২ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় প্রতীক গার্মেন্টসের কয়েক শতাধিক পোশাক শ্রমিক এই অবরোধ করেন। 

জানা গেছে, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেননি। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন দেয়নি। তাই শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছে।