• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ২৮ টাকা

০৩ মার্চ,২০২৫ ০৩:২২ পিএম

মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মাহমুদুর রহমানকে খালাস

০৩ মার্চ,২০২৫ ০৩:১৪ পিএম

সম্পদের হিসাব দাখিল না করার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

০৩ মার্চ,২০২৫ ০২:৩৪ পিএম

রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগার পর সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত চারজনই পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সাজাপ্রাপ্ত কে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, হাইকোর্ট রুল

০৩ মার্চ,২০২৫ ০১:২৩ পিএম

নীতিমালা ছাড়াই সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না এবং সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

দেশে জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫

০৩ মার্চ,২০২৫ ০১:২০ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ৫ জনের মধ্যে এই ভাইরাস পেয়েছে।

সারাদেশে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

০৩ মার্চ,২০২৫ ০১:১৪ পিএম

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার (৩ মার্চ )সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

০৩ মার্চ,২০২৫ ০১:০৯ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (৩ মার্চ) তিনদিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবরার ফাহাদের আত্মত্যাগের স্বীকৃতি ‘স্বাধীনতা পদক’ : আসিফ মাহমুদ

০৩ মার্চ,২০২৫ ০১:০৭ পিএম

আবরার ফাহাদের আত্মত্যাগের স্বীকৃতি ‘স্বাধীনতা পদক’ বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ।

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে মার্চে ৩ ফ্লাইট

০৩ মার্চ,২০২৫ ১২:৪৬ পিএম

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনে চলতি মাসে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)।