• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

সময় ডট নিউজ ডেস্ক ০৩ মার্চ, ২০২৫ ০৭:০১ এএম

নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সোমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান (৩৫)।

জানা গেছে, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।