• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

সময় ডট নিউজ ডেস্ক ০৩ মার্চ, ২০২৫ ০৪:১২ পিএম

অর্থ পাচার মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অর্থ পাচার মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৩ মার্চ) দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক মো. মতিউর রহমান শেখ।

সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।