• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

১০ মার্চের মধ্যে বই পাবে সব শিক্ষার্থী: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

০৫ মার্চ,২০২৫ ০৩:৪০ পিএম

আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও, এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি।

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : আমীর খসরু

০৫ মার্চ,২০২৫ ০৩:২৮ পিএম

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনাসহ আওয়ামী স্বৈরাচারী সরকারের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

০৫ মার্চ,২০২৫ ০৩:১৬ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। বুধবার (৫ মার্চ) লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৯ ব্যাংক হিসাব ফ্রিজ

০৫ মার্চ,২০২৫ ০৩:০৭ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে বলে জানা গেছে।

‘গত বছরের তুলনায় দাম বাড়েনি, আরও কমানোর চেষ্টা চলছে’

০৫ মার্চ,২০২৫ ০৩:০২ পিএম

আগের বছরের তুলনায় এবছর দ্রব্যমূল্য বাড়েনি, তবে সরকার তা আরও কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি।

যে দায়িত্ব পেয়েছি সেটি বড় চ্যালেঞ্জের : নতুন শিক্ষা উপদেষ্টা

০৫ মার্চ,২০২৫ ০২:৫৪ পিএম

প্রধান উপদেষ্টা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, সেটি একটা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি বলেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন, কেমন শিক্ষা ব্যবস্থা দেখতে চান।

শপথ নিয়েই নিজ দফতরে নতুন শিক্ষা উপদেষ্টা

০৫ মার্চ,২০২৫ ১২:৪১ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দফতরে এসেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ওয়ানডে ফরম্যাট থেকে স্টিভ স্মিথের অবসর

০৫ মার্চ,২০২৫ ১২:৩৭ পিএম

কদিন আগেই বলেছিলেন ক্যারিয়ারের একেবারে শেষ সময়ে চলে এসেছেন। এখন শেষের সময়টা ভাবতে চান। স্টিভেন স্মিথের শেষটা হয়ে গেল গতকালই। ওয়ানডে ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।

নতুন মামলায় গ্রেফতার আনিসুল-শাজাহানসহ ১৬ জন

০৫ মার্চ,২০২৫ ১২:৩৪ পিএম

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তাজুল ইসলামসহ ১৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

০৫ মার্চ,২০২৫ ১২:১২ পিএম

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।