• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

শপথ নিয়েই নিজ দফতরে নতুন শিক্ষা উপদেষ্টা

সময় ডট নিউজ ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ১২:৪১ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দফতরে এসেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এরপর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। 

 এর আগে বেলা ১১টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। তাকে শপথবাক্য পাঠ করান  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।