• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

ফের সোনার ভ‌রি ছাড়াল দেড় লাখ টাকা

০৫ মার্চ,২০২৫ ০৭:৩২ এএম

তিন দফা কমানোর পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে বাড়ানো হয়েছে সাড়ে তিন হাজার টাকা। ফলে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে দেড় লাখ টাকার বে‌শি।

জামালপুরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার

০৫ মার্চ,২০২৫ ০৭:২৮ এএম

জামালপুরে প্রশাসনের আশ্বাসে ৩৩ ঘণ্টা পর গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দেশ চলতে হবে সুশাসনের মাধ্যমে : লন্ডনে ডা. জাহিদ

০৫ মার্চ,২০২৫ ০৭:০৬ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যৎ সুন্দর করতে চাইলে বইয়ে-কিতাবে (সংবিধানে) যা লেখা আছে সেটি বাস্তবায়ন করতে হবে। অমুককে আসতে দেবেন না, অমুককে দেখলে দৌড়ে গলা চেপে ধরবেন, এভাবে দেশ চলে না। দেশ চলতে হবে আইনানুগ সুশাসনের মাধ্যমে।

তুরস্কের হুঁশিয়ারি দিল ইরান

০৪ মার্চ,২০২৫ ০৮:০২ পিএম

তুরস্ককে হুঁশিয়ার করে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটি দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

২৫ মার্চ সারা দেশে ১ মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’

০৪ মার্চ,২০২৫ ০৭:৫৮ পিএম

আগামী ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে সারা দেশে ১ মিনিটের জন্য প্রতীকী ব্ল‍্যাক-আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) রাখার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

গৃহিণী স্ত্রী-মেয়েকে ব্যাংকের পরিচালক বানানো যাবে না : গভর্নর

০৪ মার্চ,২০২৫ ০৬:৫৫ পিএম

কিছু ব্যাংকে গৃহিণী, স্ত্রীর বা মেয়ের মতো অযোগ্য সদস্যদের পরিচালকের পদে বসানো হচ্ছে, তা করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যবসায়ীরা চাপ দিলেই যে সুদহার কমিয়ে দেব তা হবে না। আগে মূল্যস্ফীতি কমবে তারপর পলিসি রেট আস্তে আস্তে কমানো হবে।

‘উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ’

০৪ মার্চ,২০২৫ ০৫:৪১ পিএম

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো।

‘আওয়ামী লীগের দোসররা লুটের টাকায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত’

০৪ মার্চ,২০২৫ ০৫:৩৫ পিএম

হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা লুটের টাকা দিয়ে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।মঙ্গলবার (৪ মার্চ) বেলা ৩টায় লক্ষ্মীপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ রোড ক্রীড়া সংঘের আয়োজনে টুর্নামেন্টটিতে প্রায় ৩০ দল অংশগ্রহণ করে।

৬৫ হাজার রো‌হিঙ্গার জন্য জাপান-ইউনিসেফের সহায়তা চুক্তি

০৪ মার্চ,২০২৫ ০৫:৩২ পিএম

রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য মানবিক সহায়তা জোরদারে ৩.৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে জাপান ও ইউনিসেফ। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ চুক্তি ম্বাক্ষর করেছেন।

‘ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছি না’

০৪ মার্চ,২০২৫ ০৫:২৮ পিএম

ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা।